ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখার আয়োজনে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠ হতে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল।


পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু , জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ আল রেজা, মোঃ মনোয়ার হোসেন মিন্টু, গোয়ালন্দ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শামীম মোল্লা, মোঃ কাইয়ুম মোল্লা,  পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাঈদ মোল্লা, মোঃ জসিম বেপারী প্রমুখ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু বক্কার, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ। 


এদিন যুবদলের পক্ষ হতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, বিভিন্ন পতিত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑